ইউনিক পাওয়ার সলিউশনে (Unique Power Solution) আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে অর্ডার বা কেনাকাটা সম্পন্ন করার পূর্বে দয়া করে নিম্নোক্ত নিয়মাবলী মনোযোগ দিয়ে পড়ুন। আমাদের সেবা গ্রহণ করার অর্থ হলো আপনি এই শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।
এই ওয়েবসাইটে প্রদর্শিত সমস্ত তথ্য, পণ্যের বিবরণ, ছবি এবং মূল্য তালিকা 'ইউনিক পাওয়ার সলিউশন'-এর নিজস্ব সম্পত্তি। ওয়েবসাইটটি বাণিজ্যিক ও ব্যক্তিগত পণ্য ক্রয়ের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। ওয়েবসাইটের ডেটা কোনো অননুমোদিত উপায়ে কপি করা বা অপব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ।
ওয়েবসাইটে উল্লেখিত পণ্যের মূল্য যেকোনো সময় বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। ভারী যন্ত্রপাতি যেমন জেনারেটর বা ব্যাটারির ক্ষেত্রে স্টকে থাকা বা না থাকার ওপর অর্ডার নিশ্চিতকরণ নির্ভর করবে। অনাকাঙ্ক্ষিত ভুল বা টেকনিক্যাল সমস্যার কারণে পণ্যের মূল্য ভুল প্রদর্শিত হলে, ইউনিক পাওয়ার সলিউশন অর্ডার বাতিল বা সংশোধন করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
ঢাকাসহ সমগ্র বাংলাদেশে সুন্দরবন, রেডেক্স বা নিজস্ব কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করা হয়। জেনারেটর এবং শিল্পকারখানার ভারি পণ্যের ট্রান্সপোর্ট বা আনলোডিং খরচ ডেলিভারি লোকেশন ও পণ্যের ওজনের ওপর ভিত্তি করে ভিন্ন হতে পারে, যা অর্ডার চূড়ান্ত করার সময় জানিয়ে দেওয়া হয়। ডেলিভারির নির্ধারিত সময়সীমা সম্ভাব্য একটি সময়সূচি মাত্র; প্রাকৃতিক দুর্যোগ বা সড়ক দুর্ঘটনার কারণে বিলম্বিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
পণ্য গ্রহনের সময় কুরিয়ারম্যান বা ডেলিভারিম্যানের সামনেই প্যাকেট চেক করুন। পণ্য ভাঙা, ভিন্ন বা ক্ষতিগ্রস্ত পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আমাদের হটলাইনে অবহিত করতে হবে। ডেলিভারি সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার পর কোনো বাহ্যিক ত্রুটির অভিযোগ গ্রহণযোগ্য হবে না। ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে ৭ কর্মদিবসের মধ্যে পরিবর্তন বা রিফান্ড প্রদান করা হবে।
আমাদের জেনারেটর, IPS, ব্যাটারি ও এসির জন্য ব্র্যান্ড অনুযায়ী ১ থেকে ৫ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি প্রদান করা হয়। শট সার্কিট, ভুল ভোল্টেজ বা গ্রাহকের অসাবধানতাবশত ক্ষয়ক্ষতি ওয়ারেন্টির আওতাভুক্ত হবে না। যেকোনো ওয়ারেন্টি সেবা পেতে অরিজিনাল ক্যাশমেমো ও ওয়ারেন্টি কার্ড প্রদর্শন করতে হবে।